সিংড়ায় বিএনপির ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল শোভাযাত্রা ও জনসমাবেশ অনুষ্ঠিত
মোঃ রাশেদুল ইসলাম,নাটোর প্রতিনিধি :ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৌরসভার গরু হাট থেকে নাটোরের সিংড়ায় বিএনপির উদ্যোগে এক বিশাল শোভাযাত্রা বের করে শহরের কোট মাঠে এসে সেখানে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে পৌর কোর্ট মাঠে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে বিশাল শোভাযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তব্য রাখেন নাটোর-৩ (সিংড়া) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখার সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সাবেক ভিপি এডভোকেট শামীম হোসেন ও সাইদুর রহমান সাধু।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, আতিকুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফি, উপজেলা মহিলা দলের সভাপতি ডেইজি আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হাসান ডাবলু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশের বর্তমান সংকটময় সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষিত বিপ্লব ও সংহতির চেতনা আজও দেশের মানুষকে প্রেরণা জোগায়। তাই আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।
জনসভায় হিন্দু ,বৌদ্ধ-খ্রিষ্টান, আদিবাসী, মৎস্যজীবী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মোঃ রাশেদুল ইসলাম
নাটোর।
০৮.১১.২৫
০১৩০৩-১৬৫৪৪৪




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































